× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমতাল

জাহিদ বিনহার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১২:০২ পিএম

প্রেমতাল

শব্দেরা সব চুপ করেছে 

মেতেছে আজ হরতালে, 

এক দফা সুর তুলেছে 

ফুল সঁপবে ওই চরণতলে। 


হৃদয়ও আজ দিচ্ছে দোলা 

এমন করে আর কতকাল,

সাঙ্গ করে ভবের মেলা 

বর্ষাদিনে হোক প্রেমতাল। 


অস্ফুট সব দিনের অসুখ

ঘুমের আগে ভিড় করে, 

মান করিয়া আমার এ চোখ

নিল রাতের ঘুম কেড়ে। 


কি করি আর কোথায় যে যায় 

বুকের ভিতর গাংশালিক, 

বাসা বাধে, রোজ আসে-যায় 

আমি ছুটি দিগবিদিক। 


শূন্য হলো আমার ভুবন

কাজল চোখের চাহনিতে, 

এ হৃদয় তোমার উপঢৌকন 

রেখো তুমি সযত্নে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা