× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে কমিটি গঠন

নিঝুম খান

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১২:৪৯ পিএম

চাঁদপুরে কমিটি গঠনের পর অতিথিদের সঙ্গে অদম্যরা

চাঁদপুরে কমিটি গঠনের পর অতিথিদের সঙ্গে অদম্যরা

মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা- এই চার মূলমন্ত্রকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে অদম্য বাংলাদেশের চাঁদপুর ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ৯ এপ্রিল রবিবার চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ডিসি অফিসসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের চাঁদপুর জেলা প্রতিবেদক মনিরুজ্জামান বাবলু ও ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এম নজরুল ইসলাম। 

সভায় অ্যাডভোকেট খোরশেদ আলম শাওনকে আহ্বায়ক ও কবি নিঝুম খানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট ইমাম হোসেন টিটু ও জান্নাতুল ফেরদৌস সুমিকে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবিহা সুলতানা, শফিকুর রহমান, মাইনুল ইসলাম মানিক, কামরুল হাসান, শরীফ মজুমদার, জহির হোসাইন টিপু ও সামিয়া আলম। 

আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম শাওন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সমাজের জন্য কাজ করবে অদম্য বাংলাদেশ। সেই চেতনার একজন সারথি হিসেবে অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সদস্যসচিব নিঝুম খান বলেন, গঠনতন্ত্র মোতাবেক ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করব আমরা। সেবামূলক নানা কাজের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে অদম্য বাংলাদেশ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা