× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবিক কাজে সম্পৃক্ত থাকবে অদম্যরা

রাশেদুল হাসান শিহাব

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৩:২৩ পিএম

আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বরগুনা ইউনিটের আলোচনাসভা

আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বরগুনা ইউনিটের আলোচনাসভা

অদম্য বাংলাদেশ-এর বরগুনা জেলা ইউনিটের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের বরগুনা জেলা প্রতিনিধি মহিউদ্দিন অপু। 

সভা শেষে সবার সম্মতিক্রমে এহসান আহমাদ নোমানকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় আতিক রহমান ও আতিকুর রহমান সাবুকে।কমিটির অন্য সদস্যরা হলেন- নাজগির আহমেদ, মোসা. মরিয়ম, আরিফ খান, শ্রাবন্তী রানী সোমা, আসিফ আমান, মো. ফেরদৌস খান ইমন, রাশেদুল হাসান শিহাব।

আহ্বায়ক এহসান আহমাদ নোমান বলেন, সৃজনশীলতার বিকাশে সব সময় কাজ করব আমরা। নানামুখী সামাজিক ও মানবিক কাজ করার মাধ্যমে সুন্দর দেশ গড়তে সর্বোচ্চ চেষ্টা করব। সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ। 

সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, সংগঠনে যুক্ত হয়ে অনেক কিছু জানা ও শেখা যায়। মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের। সমাজের জন্য ভালো কাজ করবে অদম্য বাংলাদেশ। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা