আতিকুজ্জামান দিপু
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১২:৫৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৩:০৪ পিএম
আহ্বায়ক কমিটি গঠন শেষে পটুয়াখালী জেলা ইউনিট
মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলনীতিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে অদম্য বাংলাদেশ-এর পটুয়াখালী ইউনিট গঠিত হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল রবিবার পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ড. আমিনুল ইসলাম টিটোকে আহ্বায়ক ও আতিকুজ্জামান দিপুকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আশরাফ অপূর্ব ও অকুন্ঠ অনুপম দাস। কমিটির অন্য সদস্যরা হলেন মিলন কুমার রায়, মেহজাবিন অথৈ, সানজানা রহমান মুন, প্রিন্স রায়হান, মাইমুনা লগ্ন, জারিফ তাজওয়ার ও নীলাপ্তি দত্ত মেঘা।
আহ্বায়ক আমিনুল ইসলাম টিটো বলেন, ‘মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই অনুভূতি থেকেই কাজ করতে হবে। আমি প্রত্যাশা করছি, তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অদম্য বাংলাদেশ।’
সদস্যসচিব আতিকুজ্জান দিপু বলেন, সৃজনশীলতা বিকাশে সংগঠনের বিকল্প নেই। অদম্য বাংলাদেশ তরুণ প্রজন্মের প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভা শেষে রমজান মাসে সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।