× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৃজনশীলতা বিকাশে কাজ করব

আল আজমাইন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৩:০৬ পিএম

মতবিনিময় সভা শেষ করে আনন্দ-আড্ডায় মেতেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অদম্যরা

মতবিনিময় সভা শেষ করে আনন্দ-আড্ডায় মেতেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অদম্যরা

গত ১৬ মার্চ বৃহস্পতিবার অদম্য বাংলাদেশ-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি গঠন লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ। সভা শেষে সবার সম্মতিক্রমে ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদারকে আহ্বায়ক ও আল আজমাইন সাবাবকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

যুগ্ম আহ্বায়ক করা হয় মিরাজুল ইসলাম ও মিনহাজুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ফরিদ আলী, মেহেরুন্নেসা মেহের, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ ইরফান, মহিবুল্লাহ আল মাসনূন, সানজিদা ফারিহা ও ফাহমিদা শেফা।

আহ্বায়ক পল্লী মজুমদার বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে সংগঠনের বিকল্প নেই। সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অনেক কিছু শেখা যায়। অদম্য বাংলাদেশ থেকে অর্জিত জ্ঞানগুলো আমাদের জীবনে পথ চলার পাথেয় হয়ে থাকবে। 

সদস্য সচিব আল আজমাইন সাবাব বলেন, জীবনে নানা অভিজ্ঞতা দরকার। মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের। অদম্য বাংলাদেশের সঙ্গে নানা কাজ করে অনেক কিছু শিখতে পারব। আমরা নানামুখী সামাজিক ও মানবিক কাজ করার মাধ্যমে সুন্দর দেশ গড়তে সর্বোচ্চ চেষ্টা করব। সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া লক্ষ্যে আমরা এগিয়ে যাব। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা