× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাসের শপথ

বদরুল ইসলাম বাদল

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৯ এএম

ইতিহাসের শপথ

ফিরে দেখ প্রজন্ম, বীরত্ব, ঐতিহ্য বাঙ্গালির

আর ঔপনিবেশিক বেনিয়াদের শোষণ শাসন।

‘লাটসাহেব, বাহাদুরের বাড়ির সামনে জুতা খুলে হাঁটা’

বর্গি ডাকু, ধূর্ত লুটেরা ব্রিটিশের, হিংস্রতা, হিংসা,

চট্টগ্রাম পাহাড়তলী ইংরেজ ক্লাবে লেখা ‘কুকুর ও ভারতীয় প্রবেশ মানা’

উদভ্রান্ত দর্প করে চূর্ণ বীর প্রীতিলতা, হয়নিকো নত, সায়ানাইডে আত্মাহুতি,

জিন্নাহকে চ্যালেন্জ, মাতৃভাষার দাবি অকুতোভয় প্রতিবাদ

নত করেনি শির, বীর বাঙালি বায়ান্ন - একাত্তর।

প্রজন্ম দেখ তেজহীন মিছিল শহীদ মিনারে আজ, নিষ্প্রাণ ফুল ঢালা।

স্লোগানে বিদীর্ণ ভোগবাদী স্বার্থান্বেষী, লুটেরা নেতার

প্রজন্ম গেয়ে তোল, আগুন ফাগুনে শহীদের রক্তের শপথ

চেতনায় একুশ, একাত্তর আর সাম্যের বাণী জাতির পিতার,

লাথি লেজুড় দখলবাজ নটরাজ নেতা, ইতিহাসের শপথ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা