× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার হয়ে থেকো

সিয়াম মাহমুদ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৯ পিএম

আমার হয়ে থেকো

প্রিয় তৃপ্তি,

কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। আমিও ভালো। ভালো আছি বলতে মনে পড়ে গেল ভালোবাসার কথা। হঠাৎ একদিন তুমি জিজ্ঞেস করেছিলে- আচ্ছা, বলো তো ভালোবাসা কাকে বলে? আমি বললাম, তোমাকে ভালোবাসা বলে। তুমি অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলে। আহা, তোমার ওই স্নিগ্ধ চাহনি! 

এক দৃষ্টিতে তাকিয়ে কি ভেবেছিলে জানি না। কারণ আমি তো তোমার মতো করে মন পড়তে পারি না। কিন্তু তুমি ঠিকই পারো। কিছু না বললেও বুঝে যাও, আমি কি বলতে চাই। তুমি আমার উচ্ছ্বাস, উদ্দীপনা, প্রাণের সঞ্চারণার মূলমন্ত্র। তোমায় আমি ভালোবাসি। সারা জীবন এই কথাটা তোমাকে বলতে চাই। ভালোবাসি বলতে পারাটাও যেন চরম সুখের। 

আমাদের ভালোবাসা পুরোটাই অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছিল। এতটা গভীরভাবে কাউকে ভালোবাসা যায়, সেটা তুমি না এলে বুঝতামই না। এতটা গভীর আবেগ মিশ্রিত টান, প্রতি মুহূর্তে অনুভব করা। মাঝেমধ্যে তুমি আমায় বোঝো না। এই অবুঝ তুমিকে আমি চাই না প্রিয়। জানো, মাঝেমধ্যে প্রচণ্ড রাগ হয়। কেন সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে চলো? কেন? অভিমানে আজ নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। চেষ্টা করছি আরও। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকি। 

রবি ঠাকুরের একটা লিখা আছে- “তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তাকে মুক্তি দাও। যদি সে তোমার হয়, তাহলে সে তোমার কাছে ফিরে আসবে। আর সে যদি ফিরে না আসে, তাহলে সে তোমার ছিল না, কোনোদিনই হবে না।’ আমিও তোমাকে সব বাধানিষেধ থেকে মুক্তি দিয়েছি। তোমার ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছি। তুমি স্বাধীন, তুমি মুক্ত। 

তবুও কি তুমি আমার হবে না? 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা