× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে কমিটি গঠন

মিজান মনির

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪২ পিএম

কক্সবাজারে কমিটি গঠন

সমাজের সব অসুন্দরের বিপরীতে আমরা সুন্দরের সংগ্রাম করতে চাই। সাম্য, সম্প্রীতি ও সহমর্মিতা নিয়ে প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলমন্ত্রকে ধারণ করে সমুদ্রবেষ্টিত পর্যটননগরী কক্সবাজারে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।

১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে লেখক বদরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার কবি নুপা আলমের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে সবার সম্মতিক্রমে কবি আসিফ নুরকে আহ্বায়ক, গবেষক-কবি আলম তৌহিদ এবং কবি এম জসিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, লেখক অন্তিক চক্রবর্তীকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বদরুল ইসলাম বাদল, মানিক বৈরাগী, মহসিন শেখ, তাপস বড়ুয়া, মিজান মনির, কালাম আজাদ, নিধু ঋষি প্রমুখ।  

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শংকর বড়ুয়া রুমি, তৌহিদুল ইসলাম। 

নবঠিত কমিটি আহ্বায়ক কবি আসিফ নুর বলেন, অদম্য বাংলাদেশ-এর সব সদস্য মিলে একটি পরিবার। সবাই দেশ ও দশের জন্য উন্নয়ন এবং সেবামূলক কাজ করব। সেই কাজে সবার সহযোগিতা কামনা করছি। 

সদস্য সচিব অন্তিক চক্রবর্তী বলেন, সকলের যূথবদ্ধ প্রয়াসে সফল হবে আগামীর সুন্দর সব স্বপ্ন। একটি সৃষ্টিশীল সমাজ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে অদম্য বাংলাদেশ। সভাশেষে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা