× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটাব-অদম্য বাংলাদেশ-এর আলোচনাসভা

তামাকের ব্যবহার কমাতে চাই তরুণদের সচেতনতা

তাবাসসুম এনাম বর্ষা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম

তামাকের ব্যবহার কমাতে  চাই তরুণদের সচেতনতা

বাংলাদেশে প্রতি বছর ১২ লাখ মানুষ তামাকজাত দ্রব্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এ ক্ষেত্রে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা বা প্রণোদনা বন্ধ হলে তা কার্যকর ফল বয়ে আনবে; যা তামাকজাত দ্রব্যের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমাতে ভূমিকা রাখবে।

কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেকহোল্ডারদের করণীয় বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকরা। ২৯ জানুয়ারি প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চল ব্যুরো অফিসে অদম্য বাংলাদেশ ও জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মূল আলোচক ছিলেন নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, অধ্যক্ষ কোহিনুর আফজল, ফৌজিয়া জলিল নেন্সী, অদম্য বাংলাদেশ-এর উপদেষ্টা সাইফুল হক মোল্লা দুলু, সদস্য সচিব আসলামুল হক আসলাম, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমান, সাংবাদিক মনিরুজ্জামান সোহেল, আশরাফুল ইসলাম ও নাটাবের ফিল্ড অফিসার মো. রবিউল ইসলাম। 

বক্তারা বলেন, ‘ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারে কোনো সুফল নেই। বরং এর ব্যবহার ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। কিন্তু এ ব্যাপারে প্রথমে নিজেদের সচেতন হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে আমাদের সরে আসতে হবে। এজন্য অবশ্যই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।’ এ ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তুলতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা