× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোলাহল থেকে অনেকটা দূরে

আসলামুল হক আসলাম

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৫০ পিএম

কোলাহল থেকে অনেকটা দূরে

হইচই, মজাদার চুটকি আর মজার মজার গল্প, ছড়া ও কবিতা শুনে কেটে গেল একটা দিন। হঠাৎ করেই শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে প্রকৃতির উষ্ণ ছোঁয়ায় নিজেদের রাঙিয়ে তোলা। ২৫ জানুয়ারি অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ ইউনিটের আহ্বায়ক বাদল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হলো সাংগঠনিক ভ্রমণ। এ আনন্দযাত্রার গন্তব্য ছিল পাশের জেলা শেরপুর।

প্রতিদিনের বাংলাদেশ-এর শেরপুর প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ ও নেত্রকোণা প্রতিনিধি জীবন রহমানে সঙ্গে আলোচনা করে দুই জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার ইচ্ছাপূরণে আমাদের মাইক্রোযাত্রা।

সকালে গরম কফির আড্ডা শেষে আমাদের যাত্রা হয় গাংচিল রেস্তোরাঁর সামনে থেকে। যথাসময়ে সবাই উপস্থিত হয়ে অপেক্ষমাণ মাইক্রোয় চেপে বসলাম। এ যাত্রায় সঙ্গী ছিলেন লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক জাহাঙ্গীর আলম জাহান, উপদেষ্টা সাইফুল হক মোল্লা দুলু, সদস্য সচিব আসলামুল হক আসলাম, সাবেক ব্যাংক ম্যানেজার দেবরাজ রায়, শিক্ষক বদরুল হুদা সোহেল ও ফাহরাজ উদ্দিন মহসীন; মোস্তাফিজুর রহমান রাজীব, তাবাসসুম এনাম বর্ষা, মাহফুজা সুলতানা রুমা, নৃত্যশিল্পী মিষ্টি ঘোষ প্রমুখ।

আমাদের গাড়ি ছুটে চলেছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ধরে শেরপুরের দিকে। তারাকান্দা উপজেলার এক বাজারে চা-বিরতি নিলাম। এরপর ফুলপুর উপজেলার পুলিশ সদস্য কোহিনূর বেগম তার দুই শিশু সন্তানসহ আমাদের অভ্যর্থনা জানালেন। কিছুক্ষণ বিরতির পর আবারও ছুটে চলা শেরপুরের উদ্দেশে। বেলা পৌনে ৩টায় আমরা পৌঁছে গেলাম। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান পঞ্চব্যঞ্জন দিয়ে মধাহ্নভোজ করালেন আমাদের। তার অফিসের পুকুরপাড়সহ পুষ্পপল্লবে ভরা বাগানে চলল একটানা ছবি তোলা।

ইতোমধ্যে সেখানে এসে হাজির শেরপুর প্রতিনিধি সোহাগসহ তিন কবি মোস্তাফিজুল হক, নূরুল ইসলাম মণি ও আশরাফ আলী চারু। তাদের লেখা বেশকিছু বই উপহার পেয়ে আমাদের আনন্দের সীমা নেই। সবার সঙ্গে চলল কিছুক্ষণ আড্ডা।

শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুন সাহবের অফিসে নানা জাতের দেশি ফল ও চায়ের আড্ডা চলল এক ঘণ্টার মতো। তার থেকে বিদায় নিয়ে ছুটলাম নেত্রকোণার দিকে। সেখানে বন্ধুদের নিয়ে অপেক্ষায় ছিলেন নেত্রকোণার প্রতিনিধি জীবন রহমান। কমিটি গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয় তাদের সঙ্গে। রাত ৮টার দিকে ফিরতিযাত্রা শুরু হলো। ১১টায় আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জ।

‘এত অল্প সময়ে কোনো ভ্রমণই ফলপ্রসূ হয় না। তার পরও আজকের ভ্রমণটি ছিল যথেষ্ট আনন্দদায়ক ও কার্যকর। আগামীতে শিক্ষা সফরে বাকি আনন্দটুকু পুষিয়ে নেওয়া যাবে,’ ভ্রমণ শেষে এমন ঘোষণা দেন কমিটির আহ্বায়ক বাদল রহমান। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা