× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ফুলিঙ্গ হয়ে কাজ করবে অদম্যরা

শফিকুল হাসান শাওন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৪২ পিএম

স্ফুলিঙ্গ হয়ে কাজ করবে অদম্যরা

প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মেহেদি মামুনকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে কমিটির ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির।

১১ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জাহিদ বিন হার ও শফিকুল হাসান শাওন। সদস্য হিসেবে আছেন- সিয়াম আহমেদ, সায়মা আক্তার, বায়েজিদ হাসান রাকিব, শরমিলা ইসলাম পিউ, তারেক হাসান, বোরহান উদ্দিন এবং রবিউল হাসান। 

সভাপতির বক্তব্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির বলেন, ‘নতুন কমিটির হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ। মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা এবং সৃজনশীলতা- এই চারটি বিষয় দিয়ে যেকোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব। আর এগুলো অর্জিত হবে প্রশিক্ষণের মাধ্যমে।’ 

নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদি মামুন বলেন, ‘একটি আগুনের স্ফুলিঙ্গকে সহজে নেভানো যায় কিন্তু একটি স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট দাবানলকে নেভানো অনেক কঠিন। অদম্য বাংলাদেশ সমাজের জন্য এবং তারুণ্যের উদ্দীপনায় স্ফুলিঙ্গ হয়ে কাজ করে যাবে।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা