× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে অদম্য

সিয়াম মাহমুদ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৩৪ পিএম

সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে অদম্য

‘শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষার্থীদের লেখার প্রতি আগ্রহের বিকল্প নেই। নিজেদের নানামুখী আত্মোন্নয়নমূলক কাজে যুক্ত করে সময়ের উপযুক্ত গড়ে তুলতে হবে। সংগঠনে একত্রিত হয়ে কাজ করার মাধ্যমে সে পথ সুগম হয়। এমন মহৎ কাজে অদম্য বাংলাদেশ-এর তিতুমীর কলেজ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আহ্বায়ক কমিটি গঠন মতবিনিময় সভায় এমন কথা বলেন বক্তারা। 

২৯ জানুয়ারি দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক রকিবুল হক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সহ-সম্পাদক ও অদম্য বাংলাদেশ-এর বিভাগীয় প্রধান দেবাশীষ বিশ্বাস। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. মাসুদ্দোজামান।

সভা শেষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শাহীনা নদীকে আহ্বায়ক, সিয়াম মাহমুদ ও আসমাউল হুসনাকে যুগ্ম আহ্বায়ক এবং সাজেদুল ইসলাম শুভকে সদস্য সচিব করা হয়। বাকি সদস্যরা হলেন- আনিজা মাহমুদ, ইফতেখার জামান সাজারিয়া, নওরিন জাহান প্রিয়া, মো. মালেক খান, পংকজ বর্মণ হৃদয়, মো. মোস্তাকিন ও মো. সম্পদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্য দেবাশীষ বিশ্বাস বলেন, পাঠক হলো পত্রিকার প্রাণ। সেই পাঠকদের নিয়েই প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’। তরুণ প্রজন্মের পাঠকদের ভাবনাকে সবার সামনে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। সমাজের যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার মাধ্যমে মানুষের পাশে থাকবে অদম্য বাংলাদেশ। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক রকিবুল হক মুন্সি বলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠকদের সংগঠন অদম্য বাংলাদেশ-এর তিতুমীর কলেজ ইউনিট গঠনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহ বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আশা করছি, শিক্ষার্থীরা সমাজ ও দেশের মানুষদের জন্য বিভিন্ন মানবিক কাজ করবে। 

 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা