সঞ্চিতা দেবনাথ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৪৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম
সূর্য গেছে মেঘের ভাঁজে
উধাও রোদের তাপ
বৈরী হাওয়ার আন্দোলনে
বাড়ছে শীতের চাপ।
হিম হিম হিম আলোর
পিদিম শিশির টাপুর টুপ
ঘোর কুয়াশায় খেই
হারিয়ে জীবন যেন চুপ।
ঝরছে পাতা ছন্দবিহীন,
ধূসর সবুজ বন
মেঘলা মাঘের দুপুরজুড়ে
মন খারাপের ক্ষণ।
ঘাসের বুকে শিশিরকণা
ঘুমের নেশায় চুর
বৃক্ষ, তরুর শাখায় বাজে
বিসর্জনের সুর।