জাহিদ বিনহার
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৩৩ পিএম
সাগরে ভেসে যায় ফুলের কুঁড়ি,
আমরা কি তার খবর রাখি!
ফুল হাতে ফুলের কুঁড়ি
শহরজুড়ে, ঘুরে বেড়ায়
কখনও পার্কে, কখনও রাস্তায়
ফুলের কুঁড়ি মাটিতে লুটায়।
ইট-বালিশে মাথা রেখে
উঁচু অট্টালিকার পানে চেয়ে চেয়ে
জগতের সব পাথর বুকে চেপে
একদিন কর্পূরের মতো উবে যায়।
ফুলের কুঁড়ি,
ফুল হয়ে ওঠা হয় না আর।